দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল:
কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ বাদশা ফকির। দীর্ঘ প্রবাস জীবন শেষে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থানকালীন সময়েও তিনি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, খেলাধুলার পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় একজন মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় টেম্পু চালক মিন্টু বলেন, “বাদশা ভাই মানুষের জন্য কাজ করেন। গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করেন। আমরা চাই এমন ভালো মানুষই চেয়ারম্যান হোক।”
এদিকে স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী জানান, মতপার্থক্য থাকলেও বাদশা ফকির একজন উদার ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাদের ভাষ্য, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা ফকির বলেন, “দীর্ঘদিন প্রবাসে থেকে জীবনের বড় একটি সময় কষ্ট করে কাটিয়েছি। এখন আমার একটাই লক্ষ্য, নিজ এলাকার মানুষের জন্য কাজ করা। আমি চাই দশকিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। শিক্ষা, খেলাধুলা ও মানবিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “চেয়ারম্যান হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার সুযোগ। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, জনসম্পৃক্ততা, মানবিক গুণাবলী ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদশা ফকির একজন শক্ত অবস্থানের প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।
আপনার মতামত লিখুন :