কুষ্টিয়ায় উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও থানা পুলিশের কঠোর নজরদারি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আলমগীর হোসাইন রাজা চৌধুরী 
নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংস ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ অবস্থায় প্রখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং কথিত পীর আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবার হত্যাকাণ্ডের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এ প্রেক্ষাপটে কুষ্টিয়া জেলা পুলিশের তত্ত্বাবধানে দৌলতপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,
“শফি মণ্ডলের বাড়িতে কোনো ধরনের হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুজবজনিত ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, পুরো এলাকা এখন নিবিড় নজরদারিতে রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং তথ্য যাচাই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এদিকে শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং গত এক মাস ধরে এলাকায় অনুপস্থিত। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তিনি সরাসরি অবগত নন।
তার মেয়ে লিনা মণ্ডল বলেন,
“আমার বাবা একজন সাধক শিল্পী। সংগীতচর্চার অংশ হিসেবে তিনি বিভিন্ন দরবারে যান। কিছু মহল পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ যৌথভাবে সকলকে গুজব না ছড়ানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

স্থানীয় প্রশাসনের মতে, বর্তমান পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ