"ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত"


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

"ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত"
_____________________________



আজ ০৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার) দুপুর ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার ডিবিতে কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সম্মানিত পুলিশ সুপার ডিবিতে কর্মরত সকল সদস্যদের দক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন এবং গোয়েন্দা কার্যক্রম আরও বেগবান করে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।


মোঃ সেলিম সাজ্জাদ 
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ  


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ