নুরুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নুরুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা
_____________________________


কক্সবাজার প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, কক্সবাজার জেলা শাখার নবগঠিত ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে নুরুল আলম-কে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সচেতন মহল।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কক্সবাজার জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে নুরুল আলমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ — যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তার এই পদায়নে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উচ্ছ্বাস বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, নুরুল আলমের সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শিতা মোটর চালক দলের কার্যক্রমে নতুন গতি আনবে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কক্সবাজার জেলার মোটর চালক দল আরও সুসংগঠিত হবে এবং চালকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

সচেতন মহল আরও বলেন, নুরুল আলমের মতো একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া নিঃসন্দেহে সময়োপযোগী সিদ্ধান্ত।

নুরুল আলমকে তার নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সফলতা কামনা করেছেন বিভিন্ন স্তরের জনসাধারণ। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তার দায়িত্ব পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ