দুঃসাহসী সাংবাদিক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দুঃসাহসী সাংবাদিক
এস চাঙমা সত্যজিৎ
সত্যি খবরে যদি মিথ্যা প্রকাশ পায়
মিথ্যা খবরের মাঝে সত্যি ঢেকে যায়।
আসছে আসল খবর সামনে দিনে
ঘটনা উদঘাটনের অনুসন্ধানে।
দুর্নীতি চাঁদাবাজির খবর প্রকাশ
সাংবাদিক তুহিনকে করে দেয় লাশ।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
তুহিন হত্যাকারীর ফাঁসির কামনা।
সারাদেশব্যাপী সাংবাদিক সমাজের
মিছিল সমাবেশের ন্যায় বিচারের।
সাংবাদিক নিরাপত্তা আইনী ব্যবস্থা
দেশ ও জনগণের যেন হয় আস্থা।
চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সব
সংবাদ প্রকাশ করে শাসন নীরব।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের
সুষ্ঠু বিচার ব্যবস্থা হত্যাকারীদের।
ফাঁসিতে ঝোলানো হোক হত্যাকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সকলের।
সরকারী সহায়তা তুহিনের ঘরে
দ্রুত ব্যবস্থা নেয়ার তার পরিবারে।
দুঃসাহসী সাংবাদিক আসাদুজ্জামান
সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশে প্রমাণ।
সত্যের সন্ধানে নির্ভীক কলমধারী
পরাভূত হলো আজ গুণ্ডা অস্ত্রধারী।
হত্যার হুমকির মুখে সংবাদপত্র
সন্ত্রাসী চাঁদাবাজি বেড়েছে যত্রতত্র।
উন্মত্ত সন্ত্রাসীদের দমন করতে
সাংবাদিক সমাজ নিরাপত্তা লড়তে।
আপনার মতামত লিখুন :