চট্টগ্রামে এস আলম গ্রুপের ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের নির্দেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের নির্দেশ
_______________________________



মানিলন্ডারিং অনুসন্ধানের অংশ হিসেবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা প্রায় ১৬ হাজার ৯৪০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পদ জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাত এবং দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে দেখা যায়, অভিযুক্তরা প্রায় ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি হস্তান্তর বা বেহাতের চেষ্টা করছেন।

দুদক জানায়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব সম্পদ স্থানান্তর করা হলে রাষ্ট্রের পক্ষে অর্থ উদ্ধার কঠিন হয়ে পড়বে। তাই আদালত জরুরি ভিত্তিতে এসব জমি জব্দের নির্দেশ দেন।

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ