উৎসবমুখর পরিবেশে ঈদগাঁও বাজুসের নির্বাচন সম্পন্ন: সভাপতি আরিফুর, সম্পাদক বিজন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোবারক হোসাইন,  (কক্সবাজার) 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২০২৮ মেয়াদ) নির্বাচন সম্পন্ন হয়েছে।

​১৭ মে রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাজারের স্বর্ণপট্টি এলাকায় বাজুস সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক রাজন আচার্য্য ও জয়নাল আবেদীন।

​দুপুর আড়াইটার পর নির্বাচন পরিচালনা কমিটি-২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মৃণাল আচার্য্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন: ​সভাপতি: আরিফুর রহিম (প্রতীক: হাতি) – ২৩ ভোট। ​সহ-সভাপতি: উজ্জ্বল ধর (প্রতীক: কাঁঠাল) – ৪০ ভোট। ​সাধারণ সম্পাদক: বিজন ধর (প্রতীক: ঈগল) – ৩৬ ভোট। ​সাংগঠনিক সম্পাদক: তাপস দে (প্রতীক: রজনীগন্ধা) – ৩৬ ভোট। ​নির্বাচিত ৪ কার্যনির্বাহী সদস্য:

টিংকু দত্ত (চিংড়ি), সুমল ধর (কাতাল মাছ), অজয় ধর (ফুটবল) এবং সৈকত ধর (সিলিং ফ্যান)।

​উল্লেখ্য, এর আগে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

​ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাজুস কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান গণি।

​এছাড়াও ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, বিএনপি নেতা মোহাম্মদ আজমগীর, এমইউপি নুরুল হুদা, সুমন কান্তি দে এবং ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম. আবু হেনা সাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​ফলাফল ঘোষণাকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম, খোকন ধর, পরিমল দে, সুলাল ধর এবং সংবাদকর্মী এস. এম. তারেকুল হাসান (তারিক) ও আলা উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​সমিতির ভোটার মনজুরুল হক চৌধুরী জানান, এই নির্বাচনের মাধ্যমে সমিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও যথাযথ প্রতিফলন ঘটেছে। ইতিপূর্বে বর্ধিত সভায় সংগঠনটিকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সমিতিতে রূপ দেওয়ার যে আহ্বান জানানো হয়েছিল, সাধারণ ভোটাররা ব্যালটের মাধ্যমে তার সঠিক মূল্যায়ন করেছেন। এর ফলে ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। পরে বাজার এলাকায় একটি আনন্দ মিছিল বের করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ