দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পরিবার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাইদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পরিবার
__________________________________


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শাহাবুদ্দিন মোহাম্মদ জামাল এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই আনন্দের দিনে দেশ-বিদেশে থাকা সকল মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে থাকা ভাইয়েরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রম জাতির জন্য গর্বের বিষয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রবাসীদের প্রতিও জানান আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।

শাহাবুদ্দিন মোহাম্মদ জামাল আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনবে নতুন আশা, ঐক্য এবং মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

সবাইকে জানানো হয়েছে—ঈদ মোবারক।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ