চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে  ৫৯ বিজিবি
______________________________
 


চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত হতে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত আবারো ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আজ ( ১২ ডিসেম্বর) শুক্রবার  মধ্যরাত ০১:৫৫ ঘটিকায় চকপাড়া বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চকো প্লাস সিরাপ এর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ