বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
____________________________



“বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতি” — এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক আবুল ফজল মো. মাসউদ।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ মো. মেন্দু মিয়া, কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ছাতক উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাব আলী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেন, “আমাদের দলের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক সমাজ চায়, যেখানে থাকবে না দুর্নীতি, বিদ্বেষ বা বিভাজন।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে কিছু ধর্মব্যবসায়ী সমাজে অশান্তি ও বিভেদ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর করা হয়েছে—এগুলো বৈষম্যহীন সমাজ গঠনের পথে অন্তরায়।”

পীরজাদা আশিকুর রহমান বর্তমান সমাজের স্বার্থপরতা, প্রতিযোগিতা ও নৈতিকতার অবক্ষয়ের সমালোচনা করে বলেন, “মানবতা আজ প্রতিযোগিতা আর স্বার্থপরতার নিচে চাপা পড়ছে; রাজনীতিতে হারিয়ে যাচ্ছে নৈতিকতা, শাসনে নেই সমতা।”


প্রতিবেদন: কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ