খুলনা --৫ আসনের প্রার্থী নির্ধারণ নিয়ে ডুমুরিয়া ফুলতলা নেতাদের বিএনপির কেন্দ্রীয় নেতাদের সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনা



খুলনা--৫ আসামের বিএনপি'র প্রার্থী নির্ধারণ নিয়ে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা, মঙ্গলবার বিকালে নগরীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেল কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-- সাংগঠনিক সম্পাদক, জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপি'র আহ্ণায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সভায় খুলনা জেলা বিএনপি, ফুলতলা ও ডুমারিয়া উপজেলা বিএনপির আহ্ণায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, এর বাইরে খুলনা ৫ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আমি আজগর লবী এবং জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত ও সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল বলেন, দলমত ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপি প্রার্থী পক্ষে কাজ করতে হবে, দলযাকে মনোনয়ন দেবে, নেতা কর্মীদের তার পক্ষেই কাজ করতে হবে, তাহলে যে কোনো প্রার্থীর পক্ষে বিজয় সহজ হবে।

সভায় কেন্দ্রীয় নেতারা আলী আজগর লবীকে প্রার্থী ইঙ্গিত করে বক্তব্য রাখেন, তবে প্রার্থী হিসেবে কাউকে পরিচয় করিয়ে দেননি।

সভা শেষে বিএনপি'র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, আমরা এখানে কোনো প্রার্থী ঘোষণা করতে আসেনি, প্রার্থীর ঘোষণার এখতিয়ার ও আমাদের নেই, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে বিজয়ী করতে কাজ করার কেন্দ্রের বার্তা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ