বুধহাটা ছাত্র শিবিরের "জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট" অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুর রাজজাক :
বিশেষ প্রতিনিধিঃ



বুধহাটা  বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল শাখার  আয়োজনে  কলেজ সেক্রেটারি শিহাব হোসেনের পরিচালনায় এবং স্কুল সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উত্তর থানা শাখার সভাপতি মোখলেছুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন থানা পাঠাগার সম্পাদক জুয়েল রানা, আরো উপস্থিত ছিলেন থানা প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান,ও স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। উক্ত খেলায় নকআউট পর্বে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ বনাম শহীদ মুগ্ধ  ফুটবল একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং উক্ত খেলায় শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ২/১ গোলে জয়লাভ করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ