নলছিটিতে জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচি"
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে ধারণ করে ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. মাহফুজ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহম্মেদ সবুজ ও থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম।
প্রভাষক মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন— মোল্লারহাটের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আঃ ছালাম, নলছিটি উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সাবেক সভাপতি মাওঃ আঃ কুদ্দুস, গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা, বন্ধুমহল সমবায় সমিতির সভাপতি রিয়াজ আহম্মেদ, এবং নলছিটি মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভানেত্রী সোনিয়া আক্তার আরজু প্রমুখ।
আলোচনা শেষে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ করদাতা হিসেবে সুরভি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার ১শ’ সমবায় সমিতির মধ্যে সেরা ২৬টি সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আমির হোসেন,
নলছিটি (ঝালকাঠি):
আপনার মতামত লিখুন :