২০২৫-২৬ অর্থবছরে বাড়ছে প্রতিবন্ধী,বিধবা ও বয়স্ক ভাতার টাকা,বাড়বে টিসিবির কার্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতাসহ দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্থ জনগোষ্ঠীর নির্ধারিত সামাজিক নিরাপত্তা ভাতা গুলো বৃদ্ধি প্রস্তাবনা দেওয়া হয়েছে, একইসঙ্গে টিসিবির কার্ডধারীর সংখ্যা আরো ও ৫ লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে,
প্রস্তাবনা অনুযায়ী বিধবা ভাতা ৫৫০ থেকে১০০ টাকা বাড়িয়ে ৬৫০ টাকা বাড়বে, এছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং মা ও শিশু সহায়তা ভাতা বাড়বে ৫০ টাকা করে, অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতার হার ও হতে যাচ্ছে ৬৫০ টাকা,
সোমবার (২ জূন) বিকালে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ,
অর্থ উপদেষ্টা বলেন, দরিদ্র প্রান্তিক ও ঝুঁকি গুরুত্ব জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস, এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাবগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি,এ প্রেক্ষাপটে আগামী অর্থবছর থেকে বেশ কিছু ভাতার আর বৃদ্ধি করার প্রস্তাব করেছি, এরমধ্য কয়েকটি উল্লেখযোগ্য হলো-বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা হতে ৬৫০ টাকায় বিধবা ও স্বামী গৃহিণীতা মহিলাদের মাসিক ভাতা ৫৫০ টাকা হতে ৬৫০ টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ টাকা হতে ৯০০ টাকায়, এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার ৮০০ হতে ৮৫০ টাকায় বৃদ্ধি, এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছি,
অর্থ উপদেষ্টা আরো ও বলেন, মূল্যস্ফীতির কশাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীতে সুরক্ষা দিতে জানুয়ারি ২০২৫ থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ৫৭ লাখ পরিবারকে মসুর ডাল সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে, এছাড়া, আমি খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করছি, একই সাথে বর্তমানে সহায়তা প্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরো ও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি,
আপনার মতামত লিখুন :