দুর্বৃত্তরা মধ্যরাতে আলম এশিয়া পরিবহনে বাসে আগুন দিয়ে মৃত্যু ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় মধ্যরাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে।
__________________________
পুৃলিশ ও স্খানীয়রা জানায়, গতরাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি বরাবরের মতো ফুলাবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে বাসে ঘুমাচ্ছিলেন চালক। রাত সোয়া তিনটার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভিতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়।
এদিকে খবরপেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :