উড্ডয়নের সময় পড়ে গেল বিমানের চাকা নিরাপদে শাহজালালে জরুরি অবতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে, তবে বিমানটি নিরাপদে ঢাকায় হরযত শাহাজালাল বিমানবন্দরে অবতরণ করেছে, শুক্রবার (১৬ মে) দুপুরে আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে, বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে,
এদিকে, এ ঘটনায় বিমানবন্দরে রানওয়ে সামরিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে, পাশাপাশি অ্যম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে,
উড্ডয়নের পরপরই পাইলট চাকার ইয়ার ট্রাফিক কন্ট্রোলকে ( এ,টি,সি) জানান , তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পর পরে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণের প্রস্তুতি নেয়, প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ) এবি এম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরে পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পাশে অবস্থান করছে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে।
বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।
আপনার মতামত লিখুন :