বগুড়া জেলা কারাগারে অসুস্থ সাবেক এমপি জিন্নাহ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃআনোয়ার হোসেন,বগুড়া সদর:
বগুড়া জেলা কারাগারে আটক থাকা ৩৭-বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরীফুল ইসলাম জিন্নাহ অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। পরে জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত বুধবার (২২ জুলাই) তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
কারা সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ঢাকায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :