শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল
____________________________
শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি ও পাঁচুর মোড় থেকে আলাদা আরকটি মিছিল বের করে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জয়পুরহাট শহরের রেলগেইট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে দুপুর থেকে থেকে জড়ো হন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর সেই রায়কে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম নেতৃত্ব দেন আলাদা আরেকটি আনন্দ মিছিলের।
মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন এবং রায়কে 'গণতান্ত্রিক চেতনার বিজয়' বলে দাবি করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন :