জাকসু নির্বাচনের ভোট গণনাকালে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন সহকারী অধ্যাপক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
জাকসু নির্বাচনের ভোট গণনাকালে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন সহকারী অধ্যাপক সংগৃহীত ছবি
___________________________________
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক রুমী খন্দকারের একমাত্র সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আজ শুক্রবার সকালে জাকসু নির্বাচনের ভোট গণনাকালে হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলা হয়—মহান আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনায় শোকাহত। মরহুমকে তার নিজ এলাকা পাবনায় দাফন করা হবে বলে জানা গেছে।
বিশেষ প্রতিবেদন
আপনার মতামত লিখুন :