মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিন কন্ঠস্বর ডেক্সঃ
মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরাম বাংলাদেশ (MBDF.BD)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা। প্রধান আলোচক ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মো. সলিমুল্লাহ, অধ্যক্ষ মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা এবং আবুল হাসেম, প্রধান শিক্ষক মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এ সিদ্দিক। সঞ্চালনা করেন সংগঠনের দায়িত্বশীল সাইফুল ইসলাম সোহাগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ৩০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রায় ১০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ৩ জনকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া অতিথি সম্মাননা, স্বেচ্ছাসেবী সম্মাননা, ২৩টি সামাজিক সংগঠনকে সম্মাননা এবং সেরা রক্তদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, “রক্তদান শুধু মানবতার সেবা নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :