ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন 
_____________________________


ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর( শনিবার) বিকাল ৪ টায় উপজেলা ডাকবাংলো মোড় সংলগ্নে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। 

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ৷ 

ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:  জিয়াউল হক,পৌর আমীর অধ্যাপক আব্দুল হামিদ । এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি  সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইনকিয়াদ আহম্মেদ রাফিন
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ