সিলেটে নিষিদ্ধ পলিথিন ও তামাক কারবার: আলী হোসেন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সিলেটে নিষিদ্ধ পলিথিন ও তামাক কারবার: আলী হোসেন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
_________________________________
সিলেট শহরে নিষিদ্ধ পলিথিন ও অবৈধ তামাক ব্যবসা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নাম। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে, এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত হিসেবে মোহাম্মদ আলী হোসেন সরকারের নাম সামনে এসেছে। বলা হচ্ছে, অবৈধ ব্যবসাকে আড়াল করতে ‘এম আলী গ্রুপ অব কোম্পানিজ’ নাম ব্যবহার করে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সিলেট শহরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের পাশাপাশি তামাক সংশ্লিষ্ট অবৈধ ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এসব পণ্যের ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, অবৈধ এই ব্যবসাকে টিকিয়ে রাখতে রাতের অন্ধকারে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে এই অর্থ আদায় করা হচ্ছে বলেও একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সাংবাদিকরা সেই ঘুষ গ্রহণে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন মোহাম্মদ আলী হোসেন সরকার ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, এ সময় তাদের সঙ্গে কোতোয়ালি থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণমাধ্যমকর্মীদের দাবি, সত্য তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি ঘুষের প্রস্তাব ও মামলা হুমকির মুখে পড়তে হয়, তবে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি।
সচেতন মহল বলছে, সিলেটে নিষিদ্ধ পলিথিন ও অবৈধ তামাক ব্যবসার এই অভিযোগের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :