দিনাজপুর -১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের মনোনয়নপত্র জমা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দিনাজপুর -১ আসনে  জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের  মনোনয়নপত্র জমা
________________________________
 


​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর -১( বীর গন্জ - কাহারোল)   আসনে  জামায়াতের মনোনীত  প্রার্থী মোঃ মতিউর রহমান  সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর  জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এর   নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।​মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা মোঃ আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি  মোঃ রাশেদুন নবী বাবু ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ  উপস্হিত ছিলেন।

কাহারোল  দিনাজপুর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ