ময়মনসিংহ মহানগর যুবদলের পক্ষ পক্ষ থেকে সকল শহীদ কে বিনাশ্রম শ্রদ্ধা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃসেলিম সাজ্জাদ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
মহান একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ময়মনসিংহ মহানগর যুবদলের পক্ষ পক্ষ থেকে সকল শহীদ কে বিনাশ্রম শ্রদ্ধা
ময়মনসিংহ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের পক্ষ থেকে বাংলার সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে একই সঙ্গে ভাষা শহীদদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগরের ১ নং সহ-সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রাজিব এক বিবৃতিতে বলেন, “একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবের দিন। ভাষা আন্দোলনের শহীদরা মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ করেছেন, তা চিরস্মরণীয়। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং এই মহান দিনে বাংলার জনগণের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।”
এ সময় তিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
— প্রতিবেদক
আপনার মতামত লিখুন :