ভৈরব থানা এলাকা থেকে ৫,৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (০২জন )মাদক ব্যবসায়ী গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ ইব্রাহিম খলিল রিপোর্টার ময়মনসিংহঃ



১। সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২১:১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট পরিচালনা করে ১। মিনারা বেগম (৬৪), পিতা- মৃত আলী নিয়াজ সাং-নাগরিয়াকান্দি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ২। মোঃ আবুল বাশার (২৫), পিতা- মোঃ আমির হোসেন, সাং- শিশাউড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ৫৭০০ (পাঁচ হাজার সাতশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাস'সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ১১,৪০,০০০/- (এগারো লক্ষ চল্লিশ হাজার) টাকা।

২। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীদ্বয়কে আলামত সহ হস্তান্তর করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ