যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়ক বেহাল দশায় ৮০ গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্ভোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ



যশোর জেলার চৌগাছা টু পুড়াপাড়া সড়কের প্রায় ৭ কিলোমিটার রাস্তা চরম বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়কের পিচ ও বিটুমিন উঠে গেছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়েছে। উপজেলার চৌগাছা থেকে পুড়াপাড়া বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম।
বিশেষ করে টেঙ্গুরপুর থেকে কমলাপুর মোড় পর্যন্ত অংশে কয়েক স্থানে হাঁটু সমান গর্তের মধ্য দিয়ে চলাচল করতে হয়। ঝিনাইদহ জেলার মহেশপুর ও যশোর জেলার চৌগাছা উপজেলার মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন।
এ সড়কটির দুরবস্থায় খড়িঞ্চা, দেবলয়, সাঞ্চাডাঙ্গা, কমলাপুর, শ্যামনগর, চুটারহুদা, যাদবপুর, শাহাপুর, হাবাশপুর, জাগুসা, নাটিমা, মান্দারতলা, গয়েশপুর, সামান্তসহ দুই উপজেলার অন্তত ৮০ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে পতিত হয়েছেন।

পুড়াপাড়া বাজার এলাকাটি বিভিন্ন দোকান, মিল, চাতাল, কলকারখানা, এনজিও, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, পশুহাট ও কাঁচাবাজারসহ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সপ্তাহে রবিবার ও বুধবার দুটি হাট বসে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য কেনাবেচার উদ্দেশ্যে আসেন। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, ফলে ব্যবসায়িক কর্মকাণ্ডে এখন চরম স্থবিরতা।
প্রতিদিন এই সড়ক দিয়ে ভারি যানবাহন, বাস, নছিমন।

 ট্রাক, ইজিবাইক, করিমন, ভ্যান, চার্জার, থ্রিহুইলার, মোটরসাইকেল ও বাইসাইকেল ও পথচারী চলাচল করে। সড়কের দুরবস্থায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পথচারী ও চালকদের জন্য সড়কটি এখন এক আতঙ্কের নাম।
এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। এখানকার গম, ভুট্টা, মসুর, পটল, বেগুন, টমেটো, লাউ, মিষ্টিকুমড়া, ধান, পাট, আখ, খেসারী, সরিষা, পেঁপে ও কাঁচা মরিচসহ নানা কৃষিপণ্য দেশের বিভিন্ন মোকামে বাজারজাত করতে হয়। রাস্তার দুরবস্থায় কৃষক এখন ক্ষতিতে নিমজ্জিত। তেমনি শিক্ষার্থীদেরও ভোগান্তির শেষ নেই।
পুড়াপাড়া বাজারের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী নুর নবী ও এস এম মিলন জানান, রাস্তাটির করুণ অবস্থায় হাটের দিনে জনদুর্ভোগ চরমে। আন্দুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক রনি খাতুন, আলী হোসেন, রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকগণ জানান, সড়কটি দ্রুত সংস্কার না হলে চলাচল প্রায় অসম্ভব।

ইজিবাইক চালক হাসেম, বাবু শরিফুল ইসলাম, করিমন চালক হাসান, ট্রাকচালক মতিয়ার, গনি, শরিফুল, আকবার আলী ও ভ্যানচালক কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ' এ রাস্তায় চলতে হররোজ জীবনঝুঁকি নিতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।"
পথযাত্রী মান্দারতলার বকুল ও তরুণ জানান, রাস্তা মেরামত না হওয়ায় আমাদের হাঁটু সমান পানির ভেতর দিয়ে চলাচল করতে হচ্ছে যা অত্যন্ত কষ্টদায়ক।

এলাকার সর্বস্তরের মানুষ, স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জন গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পুনঃসংস্কারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, পুড়াপাড়া সড়কটি বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এবারের বাজেটে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ