ফরিদপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জুই আক্তার (১৩)নামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মোঃ রাজীব বেপারী (১৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
(৩০ জুলাই) বুধবার রাতে উপজেলার চর শালেপুরের পশ্চিম বালিরটেক তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজীব বেপারী চর শালেপুরের পশ্চিম বালিরটেকের লাল্টু বেপারীর ছেলে।
এ বিষয়ে মেয়েটি বাবা রানা বলেন, আমার মেয়েটা কে অপহরণ করে নিয়ে যেয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে, ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি)রজিউল্লাহ খান বলেন, গত ২১ জুলাই দুপুর ১২ টার দিকে চরভদ্রাসন থানার গাজিরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের কপালীপাড়া মন্দিরের সামনে থেকে রাজীব বেপারীসহ তার সহযোগীদের সহায়তায় কিশোরীকে
অপহরণ করে। তারা মেয়েটিকে ফুসলাইয়া বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অটো রিকশায় করে অপহরণ করে। শালেপুরের পশ্চিম বালিরটেক তার বাড়ীতে তিনদিন কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে রাজীব বেপারী।
তিনি বলেন, মামলার পর বুধবার রাতে চরভদ্রাসন থানার চর শালেপুরের পশ্চিম বালিরটেক অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :