তাহিরপুরে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

তাহিরপুরে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান
___________________________________



বিএনপির তরুণ নেতা সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান সরকার  শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে। 

শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান সরকার বলেন বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর  প্রায় ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করেছিলো। সিলেটের এম ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, জেল/জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এতো নির্যাতন করেও বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙতে পারেনি।

মাহবুবুর রহমান সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তিনি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেবেন এদেশের জনগণকে। রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগরের ঘরে ঘরে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি । জনগণের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে।

তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার পরিচালনায় পথ সভায় বক্তব্য দেন—জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহীন, নূরে আলম ফরাজী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 
ভ্রাম্যমাণ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ