খুলনায় বাসা ভাড়া ফাঁদে ডাকাতি, গ্রেফতার ৩


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনায় বাসা ভাড়া ফাঁদে ডাকাতি, গ্রেফতার ৩

গৃহবধূকে বেঁধে স্বর্ণ ও টাকা লুট, পুলিশ বলছে—স্বীকার করেছে আসামিরা


খুলনা নগরীতে বাসা ভাড়া দেখার কথা বলে গৃহবধূকে বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক প্রতারক চক্র। এ ঘটনায় খুলনা সদর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আরিফ হাসান রাসেল (২৯), মারিয়া আক্তার মুন্নি (১৯) ও কলি পান্ডে (৪৫)।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর পূর্ব বানিয়া খামার এলাকার চয়ন কুমার মণ্ডল ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন। ওই সূত্র ধরে গত ৩০ অক্টোবর বিকেলে এক পুরুষ ও দুই নারী বাসা দেখতে গিয়ে চয়নের স্ত্রী প্রতিমা মণ্ডলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। পরে তার হাত-পা বেঁধে ঘর থেকে ৬২ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর চয়ন মণ্ডল খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খান জাহান আলী রোডের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ্য লাইটার, তিনটি মোবাইল ফোনসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ