নান্দাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি |
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এই সভায় ক্যাম্পেইনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ক্যাম্পেইন চলাকালীন যেন কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম, টিকাদান কেন্দ্রের প্রস্তুতি এবং জনসচেতনতা তৈরির ওপর বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে এই কর্মসূচিকে শতভাগ সফল করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :