প্রধান নির্বাচন কমিশনারের কাছে খোলা চিঠি সকল ভোটারদের অংশগ্রহণে হোক স্থানীয়- জাতীয় নির্বাচন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অথই নূরুল আমিন
জনাব,
মাননীয় সম্মানিত শ্রদ্ধেয়। এসকল পদবী গুলো বা সম্মান গুলো নির্বাচন কমিশনারগণ অনেক আগেই হারিয়ে বসে আছে। বিড়াল সকালে ও দুপুরে ভাজা মাছ খেয়ে গেলে যাক। শুধুমাত্র রাতে খেলেই বিচার হবে। এরকম আন্ধা কানুন আমরা যুগ যুগ ধরে বাংলাদেশের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনে দেখে আসছি।
আমাদের সমাজের রাজনৈতিক দল গুলোর নীতি আদর্শ গুলোতে রয়েছে নীতিহীন চরিত্র। জনগণ এখানে সবসময়ই পুতুল নাচ বা বানর খেলার দর্শক। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে। জাতীয় নির্বাচনে যে দল হেরে যায়। তখনই শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই। ভোট কারচুপি করেছে ফাসি চাই ইত্যাদি শ্লোগানও মিছিল মিটিং জনসভা হয়েছে তাদের বিরুদ্ধে।
আশাকরি আপনি সেই পথ থেকে বেরিয়ে আসবেন। দেশের মানুষ মনে করে। বতর্মান সরকারের আমলে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমার প্রশ্ন হলো কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বা আপনি উপহার দিবেন? তা কিন্তু কারো বোধগম্য নয়।
আজকে যদি নৌকা মার্কাটা এবং লাঙ্গল মার্কাটা জাতীয় নির্বাচনে না থাকে বা না রাখা হয়। তাহলে এখানে পাঁচ কোটি ভোটার ভোট দেয়া থেকে বিরত থাকবে। যার ফলে দেশে বিদেশে নির্বাচন প্রশ্নবোধক হবে। আমার দেয়া নিম্ন পদ্ধতিতে নির্বাচন দিলে। কোনো মার্কা বাদ রাখলেও নির্বাচনে কোনো প্রভাব পরবে না। এটাকে বলে এক ঢিলে দুই পাখি।
জনাব, জনগণের অংশগ্রহণে যদি বিগত সময়ের মত জাতীয় নির্বাচন দিতে যান। তাহলে সেই। অতিতের মত খুন খারাপি ভোট জালিয়াতি সহ নানারকম অনিয়ম হবার আশংকা থেকেই যাচ্ছে। এছাড়া কোনভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিবেন না। তাহলে সমগ্র জাতি এখানে বিভিন্নভাবে যেমন করবে হাঙ্গামা। তেমনি হবে প্রতারিত।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বপ্রথম খুব সুন্দরভাবে স্থানীয় নির্বাচন করার উদ্যোগ নিন। যেমন ইউনিয়ন পরিষদ , পৌরসভা, উপজেলাও সিটি করপোরেশন। তারপর সকল জন প্রতিনিধিদেরকে করুন। জাতীয় সংসদ ভোটার। তারপর আয়োজন করুন। এমপি নির্বাচন। এমপি নির্বাচন হওয়ার এক সপ্তাহ পর আয়োজন করুন। জাতীয় সংসদ নির্বাচন। এর আগের চিঠিতে তৃমুখী সংসদ নির্বাচনের সব রকম পদ্ধতি দেয়া আছে। তাহলে যেমন বেচে যাবে রাষ্ট্রীয় অর্থ। এখানে কমে আসবে এমপি প্রার্থীদের বাড়তি খরচ। কমে আসবে নির্বাচনমুখী কোন্দল। এবং রাজনীতি অঙ্গনে থাকবে না মনোনয়ন বাণিজ্য। সাক্ষাৎ বিস্তারিত আলোচনা হবে। ইতি
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১৪ আগস্ট ২০২৫
আপনার মতামত লিখুন :