শোভনালী ইউনিয়নে বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুর রাজ্জাক
আশাশুনি প্রতিনিধি,সাতক্ষীরাঃ
আশাশুনি উপজেলা শোভনালী ইউনিয়নে বৈকরঝুটি বাইতুল্লাহ জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোমরেজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও জুম্মার নামাজে ইমামতি মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য মুফতী মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথি বলেন,মসজিদে ব্যবহারটা যেন ইসলাম সম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ও আদব রক্ষা করতে হবে।তিনি আরো বলেন,মসজিদের সহযোগিতা করা, দান করা, আল্লাহর রাসূল( সা)বলেছেন,যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে,মসজিদ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।আরো উপস্থিত ছিলেন, মাস্টার আদম আলী, ইউপি সদস্য আজিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান,দবির মোল্লা, কবির হোসেন, সভাপতি শরবতুল্য,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পাড়,অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :