নালিতাবাড়ীতে মাছের উৎপাদন বৃদ্ধিতে ৪০৬.২৫ কেজি পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

তানিম আহমেদ, 
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি



শেরপুরের নালিতাবাড়ীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৪০৬.২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ভোগাই নদী, সুতিয়ার খাল ও বাইটকামারী বিলসহ তিনটি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুফলভোগীরা।

পোনা মাছ অবমুক্তকরণ শেষে অতিথিরা বলেন, এই উদ্যোগের ফলে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ