ব্যস্ততম রোড বেজের ডাঙ্গা টু ভাটপাড়া ১৭ বছর ভোগান্তিতে সাধারণ জনগণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলায় পড়ে আছে ব্যস্ততম রোড বেজেরডাঙ্গা টু ভাটপাড়া নড়াইল টু ঢাকা রোডটির এক অংশ, যে পথে হাজার হাজার লোক যাতায়াত করে, যে রোডের দুই পাশে গড়ে উঠেছে শিল্প কলকারখানা সহ ঐতিহ্যবাহী স্কুল কলেজ মাদ্রাসা, দীর্ঘদিন যাবত শুনে আসছি, স্বৈরাচারী সরকারের এমপি মন্ত্রী দের কথা, এবার নির্বাচনের পরে, আমার প্রথম কাজ হবে, বেজের ডাঙ্গা টু ভাটপাড়া রোডটিতে মেরামত করা, কিন্তু ভোটের পর আর তার প্রথম দিন ১৭ বছরেও হয় নাই।
বাংলাদেশের কোন ব্যস্ততম রোড এভাবে সংস্কার বা মেরামত ছাড়া, এভাবে ১৭ বছর অবহেলায়, ইতিহাস গড়েছে, স্বৈরাচারী সরকার বিদায় নেবার পর, অনেকের আশা ছিল, এবার বুঝি দেশ সংস্কারের সঙ্গে সঙ্গে আমাদের ব্যস্ততম রোডটিও সংস্কার হবে,১১ মাস অতিবাহিত হলেও সাধারণ জনগণ হতাশ, রোডের দুপাশে নামিদামি শিল্প কলকারখানা সহ একাধিক স্কুল মাদ্রাসা মসজিদ অবস্থিত, হাজার হাজার শ্রমিক প্রতিদিন কাদা মেখে পায়ে হেঁটে কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে।
রোড টি তে বাইসাইকেল চালিয়ে যাবার উপযোগী নয়, রোডের দুপাশের বাসিন্দারা খুব কষ্টে জীবন যাপন করছে, এই রোডটি দিয়ে হাজার হাজার গাড়ি পার হয়েছে, ভাটপাড়া ফেরি দিয়ে, শতাধিক ইজিবাইক ও ভ্যান চলাচল করতো, ভাটপাড়া টু বেজেরডাঙ্গা, এখন শুধু স্বপ্নই।
আপনার মতামত লিখুন :