শিবচরে নবীকে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে নবীকে নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাজী শরীয়ত উল্লাহ রহ. যুব কল্যান পরিষদের চেয়ারম্যান হাফেজ মাও. হানজালা ও প্রধান উপদেষ্টা মাও. আবু ত্বহা এর নেতৃত্বে এই সমাবেশ ডাকা হয়,এসময় শিবচরের সর্বস্তরের মুসল্লী ভাইয়েরার উক্ত সমাবেশে যোগদান করেন।
প্রধান বক্তা হাফেজ মাও.হানজালা (পীরজাদা বাহাদুরপুর) তিনি বলেন,ধর্ষনকরাীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি,ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদন্ড।এই ফয়সালা থেকে আমরা বিন্দু পরিমান সরবো না। হাজী শরীয়ত উল্লাহ রহ. যেভাবে অন্যায়ের বিরুদ্ধে,অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলো।আমরাও সেই হাজী শরীয়ত উল্লাহ রহ.যুব কল্যান পরিষদের পক্ষ থেকে নাস্তিকদের বিরুদ্ধে,নবীর ইজ্জতের শানে যারা কটুক্তি করেছে,তাদের বিরুদ্ধে রক্ত দিতে হয় দিবো,জীবন দিতে হয় দিবো।তবুও বাংলার জমিনে নাস্তিকদের কোনো ঠাই নাই।
এসময় বিভিন্ন বক্তারা বলেন,প্রিয় নবীকে নিয়ে কটুক্তি ইসলাম কখনো মেনে নিতে পারেনা,আমরা মুসলমান হয়ে আমাদের নবীকে নিয়ে কটুক্তি কোনো দিন মেনে নিতে পারবো না। বাংলার জমিনে কোন নাস্তিকদের ঠাই নাই। এসময় বক্তারা নাস্তিকদের শাস্তির দাবি মৃত্যুদন্ড দেখতে চায় বলে বর্তমান সরকারের কাছে আজি রাখে।
আপনার মতামত লিখুন :