খুলনা আফিলগেট ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ রেল যোগাযোগ বন্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা,




খুলনা আফিলগেট ট্রেন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে সোমবার (১৪ জুলাই)রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৮,টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল, এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের উপরে উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে, তবে এ ঘটনার কোন হতাহতের খবর তিনি জানেন না, গেটম্যান ওয়েদুল পলাতক রয়েছেন।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন,আফিলগেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যায়,  এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়, এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দ এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট বাইপাস ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়, একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে, রাত ৯ টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ