ময়মনসিংহে পুলিশের অভিযানে উদ্ধার চুরি যাওয়া একাধিক মোবাইল ফোন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে চুরি ও হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এএসআই কাদিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নগরীর মধ্য বাড়েরা এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এ সফল অভিযানে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী মডেল থানার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ