উন্নয়নের আলোর ছোঁয়ায় বদলে যাচ্ছে কিশোরগঞ্জ সদর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কিশোরগঞ্জ সদর উপজেলায় এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহিদুল ইসলামের সমন্বিত উদ্যোগে বদলে যাচ্ছে উপজেলার চেহারা।
এক সময় বর্ষায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা ছিল ভোগান্তির নাম। এখন সেই চিত্র অতীত। নিয়মিত মাঠতদারকি ও জনঅংশগ্রহণের ফলে গ্রামীণ রাস্তা, কালভার্ট, সেচব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোতে এসেছে আমূল পরিবর্তন।
মাইজখাপন, লতিবাবাদ ও মারিয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, উন্নত রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে চলাচল সহজ হয়েছে, চাষাবাদে গতি এসেছে, আয় বেড়েছে। বিদ্যালয়গুলোর পরিবেশও হয়েছে আরও নিরাপদ ও উপযোগী।
দুর্যোগকালীন সময়েও প্রশাসনের মানবিক সহায়তা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। পিআইও মোহাম্মদ শহিদুল ইসলামের স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণনির্ভর উন্নয়ন ভাবনা তৃণমূলে আস্থা সৃষ্টি করেছে।
বর্তমানে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি ও এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন, সেচনির্ভর কৃষি সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, নারী-যুব প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।
প্রশাসনের দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও জনগণের সক্রিয় অংশগ্রহণে কিশোরগঞ্জ সদর আজ উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহির এক উজ্জ্বল দৃষ্টান্ত—
উন্নয়নের আলোয় আলোকিত কিশোরগঞ্জ সদর। 🌿✨
আপনার মতামত লিখুন :