শেরপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেরপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালিত
_________________________________
আজ শেরপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অষ্টমীতলা বাস স্ট্যান্ড এলাকায় নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সড়ক পরিবহন আইনে ৪,০০০/- (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এছাড়া সদর উপজেলার মমিন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে হেলমেট, বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: মামুন হোসেন
শেরপুর জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :