ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামী আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


 ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাড়ির নির্মাণকাজ চলাকালে চাঁদার দাবিকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত সাইফুলকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, জনতা ব্যাংক পিএলসি.-এর চরপাড়া শাখার কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নিজ বাড়ির নির্মাণকাজ পরিচালনা করছিলেন। এ সময় স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ও তার সহধর্মিণীর ওপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আসাদ, এসআই রিপন, এসআই মাহাবুব ও এসআই শুকান্তসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের এক পর্যায়ে মামলার প্রধান অভিযুক্ত সাইফুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 স্থানীয়রা দ্রুত সকল অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ