জাতীয় ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঈদের নামাজ আদায় জাতীয় ঈদগাহে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত
শনিবার সকালে জাতীয় ঈদগায় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের সর্বোচ্চ এ অস্থায়ী সরকারপ্রধান ঈদের নামাজ আদায় শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
ঈদগাহ মাঠে ঢাকাসহ আশপাশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তা ব্যবস্থা ছিলো অত্যন্ত কঠোর, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অধ্যাপক ইউনূস ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে বলেন, “ঈদ সাম্য, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে।” তিনি সকল নাগরিকের জন্য শান্তিময় ও আনন্দঘন ঈদের শুভকামনাও জানান।
আপনার মতামত লিখুন :