মুস্তাফিজ এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ শফিকুল বারী, সুনামগঞ্জ:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মেসার্স মোস্তাফিজ এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমান। ঈদকে কেন্দ্র করে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মেসার্স মোস্তাফিজ এন্ড ব্রাদার্স উন্নত মানের কয়লা, চুনাপাথর আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি বালি ও ভাঙা পাথরের সিঙ্গেলস সরবরাহ ও বিক্রয় কার্যক্রমও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া বাজারসংলগ্ন বাগলী পাজিলপুর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং সবার ঈদ আনন্দময় হয়ে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ