চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গণসংযোগে অংশ নিতে এরশাদ উল্লাহ ওই এলাকায় যান। এ সময় সেখানে দুপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তিনি।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বিস্তারিত আসছে...

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ