খুলনাসহ দেশের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন নির্দেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

খুলনাসহ দেশের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন নির্দেশ
_________________________________


জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে খুলনাসহ দেশের প্রধান তেল ডিপোগুলোতে  নিরাপত্তা নিশ্চতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে, 

সোমবার ( ৯ মার্চ ) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়,জ্বালানি তেল বিপণনে উদ্ভুত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোন কোন ক্ষেত্রে ডিলারদের আংসিাৃক  বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছে না বলে জানা যায়, ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনা সহ প্রধান ডিপো গুলোতে অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়, জ্বালানি তেলের ডিপোগুলো  কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরীভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, এ পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লেখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরী ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন, 

এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে  বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা,  খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদানাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার  পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ  প্রতিনিধি, 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ