নীলফামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম,নীলফামারী:
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে নীলফামারীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিববার (৬ সেপ্টেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরি উপলক্ষে নবী করিম (সা:) এর জীবনী,আদর্শ ও শিক্ষা নিয়ে "আলোচনা সভা এবং দোয়া মাহফিল" অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলায় কার্যালয়ের উপপরিচালক জনাব মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,লেখক ও গবেষক হাফেজ ড. মো: খায়রুল আনাম, মূখ্য আলোচক হিসেবে উপস্হিত ছিলেন নীলফামারী সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের প্রভাষক ড. মো: ফরহাদ-উল-ইসলাম।
অনুষ্ঠানে নীলফামারী জেলার বিভিন্ন মসজিদের ইমাম,খতিববৃন্দ এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রমের শিক্ষকবৃন্দ।
দঅনুষ্ঠানে বক্তাগণ বলেন যে, বিশ্বমানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিন হিসেবে নবী করিম (সা:) এর শুভাগমন হয়েছিল।তাঁর জীবনী, আদর্শ, শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নীলফামারী জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও: ওমর ফারুক।
আপনার মতামত লিখুন :