ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
লন্ডনের দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা হয়েছে, খালেদা জিয়ার সঙ্গে আছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়াদা শর্মিলা রহমান, দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে,
সোমবার (৫ মে) লন্ডনে গ্ৰিনিচ সময় বিকাল ৪,টা ১০ মিনিটে, কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে, ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া, এ সময় হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান তার জ্যৈষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
ঢাকায় খালেদা জিয়ার স্বাভাবিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বহরের বিশেষ বিমান দিয়েছিলেন,
ওই বিশেষ বিমানে ( বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি,৮ জানুয়ারি লন্ডনে যান, সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী,
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি (ম্যাডাম) আগামীকাল (মঙ্গলবার) কাতার রয়েল এম্বুলেন্সের এয়ার ঞাফটে সকাল দশটায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছবেন, আমরা আশা করছি যে সময় মতোই ঢাকায় পৌঁছবেন,
আপনার মতামত লিখুন :