নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

​গতকাল শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট–সংলগ্ন ‘ভাই ভাই স্টোরে’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি ওই দোকানে টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।

​দোকান বন্ধ করে না ফেরায় সন্ধান, অতঃপর রক্তাত্ব লাশ

​নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। বারবার ফোন করলেও কোনো সাড়া না পেয়ে স্বজনরা দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো থাকলেও তা তালাবদ্ধ ছিল না। পরে শাটার তুলে দোকানের ভেতরে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

​এ সময় স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরো ঘটনাস্থল রক্তে ভেসে গিয়েছিল।

​অন্ধকারে সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা

​স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের সময় আশপাশের সব দোকানপাট বন্ধ ছিল। তাছাড়া ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘুটঘুটে অন্ধকার ছিল। ফলে ঠিক কখন, কারা ভেতরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ টের পাননি।

​তদন্তে সিআইডি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

​আজ রোববার (২৪ মে) সকাল থেকে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।

​বাংলাদেশ পুলিশের প্রবীর কুমার ঘোষ জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ