ঝিকরগাছার জাগরণীর সবুজ অভিযান এর শুভ উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'জাগরণী সংসদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে ঝিকরগাছা পারবাজার থানার মোড়ের যশোর-বেনাপোল মহাসড়কের সৌন্দর্য বর্ধনে আইল্যান্ডে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে পুরো এলাকাজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের কর্ণধার মনজুর আলম নিশান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এবছর বৃক্ষরোপন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে পারবাজার এলাকাসহ পৌর শহরকে নান্দনিক সৌন্দর্যে গড়ে তোলা হবে।
জাগরণী সংসদ দীর্ঘ চার দশক ধরে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো,ঈদ উপলক্ষে খাদ্য ও বস্ত্র সামগ্রী উপহার, অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মসজিদ,কবরস্থান ও খেলার মাঠ নির্মাণসহ নানা জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদ । মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
জাগরণীর সবুজ অভিযান–২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুর আলম নিশান।
এসম উপস্থিত ছিলেন সংসদের আহবায়ক মনিরুল আলম মিশর,সদস্য আলঙ্গীর কবি সোহেল, রাশেদুল জামান হিরু, ময়নুল ইসলাম বাদল, ফয়সাল মুকুট, অমিত কুমার নয়ন, মাওলা কবির, শহীদুল ইসলাম, তাইফ হোসেন,মইন উদ্দিন, সাহিত্যিক আবু সায়েদ, সোহান, সাকিবসহ জাগরণী সংসদের অসংখ্য সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :