অনলাইন নিউজ পোর্টাল‘আপন বাংলা’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অনলাইন নিউজ পোর্টাল‘আপন বাংলা’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে
________________________________
সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম কর্তৃক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আপন বাংলা’র বিরুদ্ধে কালিগঞ্জ নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আশাশুনি প্রেসক্লাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের সম্মতিক্রমে প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেনের যৌথ স্বাক্ষরিত এই বিবৃতি প্রদান করা হয় ।
উল্লেখিত ঐ বিবৃতিতে বলা হয়েছে ‘আপন বাংলা’ অনলাইন নিউজ চ্যানেলের বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম কর্তৃক বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক অভিযোগ এবং বিভিন্ন মিডিয়ায় উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আশাশুনি প্রেসক্লাব ও সাংবাদিক মহলে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে অবিলম্বে এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করার জোর আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত তফসিল ঘোষণার পর থেকে একের পর এক আচারণবিধি লংঘন করে কাজী আলাউদ্দিন গণসংযোগ ও নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছেন আপন বাংলা নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ দৃষ্টিগোচর হওয়ার পর কালিগঞ্জ সহকারী রিটারিং কর্মকর্তা বরাবর এই অভিযোগ দেন বিএনপি নেতা শেখ ইবাদুল ইসলাম ।
আপনার মতামত লিখুন :