১৮ কেজি গাঁজা সহ ০২ জন মহিলা মাদক ব্যবসায়ী আটক।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ মোঃ দীন ইসলাম
ব্যুরো চীফ ময়মনসিংহঃ
১৮ মার্চ ২০২৫ ইং তারিখ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে মা দ ক দ্র ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক গৌরীপুর থানাধীন গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা সহ
(১) মোছাঃ হামিদা বেগম(৪৪), স্বামীঃ মৃত হারেজ মিয়া, পিতাঃ মৃত আলী আহম্মদ, (২) রাবিয়া খাতুন(৪৭), স্বামীঃ মোঃ আম্বর আলী, পিতাঃ মৃত শমসের আলী, উভয়ের সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামীয় ০২ জন মহিলা মাদক ব্যবসা য়ীদের কে আটক করা হয়। অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামী দের বিরু দ্ধে গৌরীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।
আপনার মতামত লিখুন :